- আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা অনুমোদিত নয়।
- অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কারো সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট থেকে কোর্স ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবেন না।
- একটি অ্যাকাউন্ট দিয়ে একই সময়ে একাধিক ডিভাইসে Next Level-এর কোর্সের ভিডিও দেখতে পারবেন না
- কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে কপি অ্যান্ড ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আশাকরি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে।
- এই কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে ইন্সট্রাক্টরদের মেধা এবং সময় দিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটাও আপনার স্বাভাবিক বিবেচনাবোধ থেকে বিবেচনা করবেন।
- অনুগ্রহ করে কোর্সের প্রাইভেট ফোরাম, গ্রুপ চ্যাট, ফেসবুক পেজ বা গ্রুপে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন, Next Level প্লাটফর্মের নামে মিথ্যা বদনাম ছড়ানো এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোন কাজের ফলশ্রুতিতে আপনার কোর্সের অ্যাক্সেস বাতিল করা হতে পারে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার Next Level-এর অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ব্লক করা হবে।
- কোর্সে এনরোল করার পূর্বে কোর্সের Promo Video এবং কোর্সের মধ্যে কি কি শিখানো হবে তা দেখে নিবেন।
- কোন কোর্স কেনার পর সেই কোর্স পরিবর্তন করে অন্য কোর্স চেঞ্জ করে দেয়ার রিকুয়েস্ট করা যাবে না।
- কোর্স কিনে ফেলার পর কোন রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন না।
সব মিলিয়ে আশাকরি আপনি এখানে শেখার একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন।
এই সাইট থেকে (NextLevel.com.bd) যেকোন কোর্স কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন।
- কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখে।