4.71
(7 Ratings)

Sales Communication

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

আমাদের কথা বলা শিখতে দুই বছর লাগে কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হবে তা শিখতে সারা জীবন লেগে যায়। বিক্রয় পেশায় কথার গুরুত্ব অনেক কারণ আমরা কথা দিয়েই প্রোডাক্ট বিক্রি করি।
👉 বিক্রয় পেশায় কিভাবে কথা বলে গ্রাহকের মন জয় করতে হবে?
👉 কিভাবে এপ্রোচ করতে হবে?
👉 কোন কথা বলা যাবে না?
👉 বিক্রয়ের জাদুকরি প্রশ্নসমূহ
ইত্যাদি নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে ‘#সেলস_কমিউনিকেশন‘ নামে অনলাইন কোর্সটি
আপনি যদি একজন ই-কমার্স বা এফ-কমার্স উদ্যোক্তা হোন অথবা বিক্রয় পেশায় জড়িত হোন তাহলে এই কোর্সটি আপনার জন্য।
Show More

What Will You Learn?

  • কিভাবে সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলে বিক্রি নিশ্চিত করবেন?
  • কিভাবে গ্রাহকের মন জয় করবেন?
  • বিক্রয় নিষিদ্ধ কথাসমূহ!
  • ডিজিটাল কমিউনিকেশন কিভাবে করবেন?

Course Content

About Instructor
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

আপনার কমিউনিকেশন লেভেল কত?
কমিউনিকেশনের ২০ টি পয়েন্টে আপনি পারদর্শী হলে আপনি একজন দক্ষ কমিউনিকেটর

৮০/২০ রুল
৮০ ভাগ কথা বলবে ক্রেতা ২০ ভাগ কথা বলবে বিক্রেতা

৫৫/৩৮/৭ সূত্র
৫৫% বডি ল্যাংগুয়েজ ৩৮% শব্দের টোন ৭% শব্দ

বডি ল্যাংগুয়েজ
শরীরের ভাষা খুবই গুরুত্বপুর্ন এবং মুখের ভাষা ভিন্ন হলেও শরীরের ভাষা সব দেশেই এক ।

নব রস
কথা বলার নয়টি রস

বসার ভঙ্গিমা
বসার ভঙ্গিমাও গুরুত্বপূর্ণ

ভাবিয়া কহিও কথা

বিক্রয়ের নিষিদ্ধ কথা সমূহ
১০ টি বিক্রয় নিষিদ্ধ বাক্যসমূহ

ডিজিটাল কমিউনিকেশন
কিভাবে গ্রাহককে ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাসেজ দিবেন

ইমেইল যোগাযোগ
কিভাবে ইমেইল দিবেন

নিউরনে যোগাযোগ
কিভাবে ক্রেতার ব্রেনে যোগাযোগ করবেন

ডায়াফ্রেম থেকে কথা বলুন
ডায়াফ্রেম থেকে কথা বললে কথা স্পষ্ট হয়

কমিউনিকেশন হ্যাকস
কিছু কমিউনিকেশন হ্যাকস যা আপনার বিক্রি ত্বরান্বিত করবে

সামারি

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet