5.00
(4 Ratings)

কিভাবে বীমার দাওয়াত দিবেন?

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

একজন বীমাকর্মীর পায়ে টাকা, মুখে টাকা অর্থাৎ যত প্রসপেক্টিং করবে এবং যত এপ্রোচ বা দাওয়াত দিবে তত টাকা আসবে। কিন্তু অনেক বীমাকর্মী প্রসপেক্টিং ঠিকমতো করতে পারলেও দাওয়াত দিতে হিমশিম খায়। দাওয়াত দিলে কি না কি মনে করে? আবার দাওয়াত কবুল করবে তো? ইত্যাদি নানা কিছু ভেবে এপ্রোচ বা দাওয়াত দেয় না পরবর্তীতে দেখা যায় ঐ ব্যক্তিকে আরেকজন দাওয়াত দিয়ে পলিসি করে ফেলেছে।
প্রিয় বীমা পেশাজীবিবৃন্দ, আপনিও যদি উপরের সমস্যায় পড়তে না চান তাহলে আজই কোর্সে এনরোল করুন ‘কিভাবে বীমার দাওয়াত দিবেন?’
এই কোর্সে আপনি পাবেন- ‘আর্থিক পরিকল্পনা শুমারি’ নামে একটি শক্তিশালী সেলস টুল যা আপনার একটি দুর্দান্ত অস্ত্র হতে পারে বীমার দাওয়াত দেয়ার ক্ষেত্রে।

এছাড়াও টেলিফোনে কিভাবে দাওয়াত দিবেন? কিভাবে ভিজিটিং কার্ড দিবেন..?
এক মিনিটে কিভাবে বীমার দাওয়াত দিবেন? ইত্যাদি নানা বিষয় পাবেন এই কোর্সে

তাহলে চলুন কিভাবে বীমার দাওয়াত দিবেন কোর্সে আমাদের জার্নি শুরু করা যাক….

Show More

What Will You Learn?

  • * টেলিফোনে কিভাবে কথা বলবেন
  • * ইউএসপি কিভাবে বের করবেন
  • * কোল্ড কলিং
  • * ভিজিটিং কার্ড দেবার শিষ্টাচার
  • * ১ মিনিটে মিরাকল প্রেজেন্টেশন

Course Content

ইন্সট্রাকটর প্রোফাইল
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

ভদ্রতার দাওয়াত

বীমা বিক্রয় চক্র
বীমা বিক্রয় চক্রে ৫টি ধাপ রয়েছে। যথা- প্রসপেক্টিং, এপ্রোচ, ফ্যাক্ট ফাইন্ডিং, ডিজাইনিং এন্ড সল্যুশন, ক্লোজিং

গ্রাহক হচ্ছে রাজা
গ্রাহককে রাজার মতো সম্মান করুন। মেহমানের মত আপ্যায়ন করুন

ভালো জিনিসের দাওয়াত লাগে

কোল্ড কলিং
কিভাবে একজন অপরিচিত ব্যক্তিকে বীমার দাওয়াত দিবেন তা শিখবো এখানকার ভিডিওতে।

টেলিফোনে কথা বলার শিষ্টাচার

টেলিফোনে কথা বলার স্ক্রিপ্ট
প্রতিদিন ১০ জন্য ব্যক্তির সাথে ফোনে কথা বলুন। কোল্ড কলিং করুন। শুরুতে ব্যর্থ হবেন কিন্তু লেগে থাকলে সফলতা একদিন আসবেই।

ভিজিটিং কার্ড দেবার শিষ্টাচার

ইউএসপি
ইউনিক সেলিং প্রপোজিশন অর্থাৎ আপনি অথবা আপনার পণ্য অন্য কোম্পানি থেকে কিভাবে আলাদা তা খুঁজে বের করুন।

সামনা-সামনি কিভাবে কথা বলবো
একজন গ্রাহক এপয়েন্টমেন্ট দিলো এরপর কিভাবে তার সাথে কথা বলবো তা জানবো।

ফ্যাক্ট ফাইন্ডিং
কার জন্য কোন প্রোডাক্ট প্রয়োজন তা জানা যায় ফ্যাক্ট ফাইন্ডিং থেকে

এক মিনিটে প্রেজেন্টেশন
এক মিনিটে কিভাবে গ্রাহকের কাছে প্রেজেন্টেশন দিবেন তা জানবো এই সেশনে

শেষ কথা
ধন্যবাদ এই কোর্স শেষ করার জন্য। এই কোর্স নিয়ে কোন প্রশ্ন থাকলে তা Q&A অংশে লিখুন।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet