We make creative
আমাদের সম্পর্কে
‘ফাইন্ড ইয়োর বেস্ট ভার্শন’ এই স্লোগানকে সামনে রেখে ‘নেক্সট লেভেল’ ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রশিক্ষণ, কোচিং, কনসালট্যান্সির মাধ্যমে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতির জন্য নেক্সট লেভেল বদ্ধ পরিকর।
আমরা একটি এডটেক প্রতিষ্ঠান। শিক্ষামূলক বিভিন্ন কোর্স, পডকাস্ট, বই আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে চাই। একসময় প্রবাদ ছিল- শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও। আমরা চাই, ঘরে বসেই আপনাকে বিশ্বমানের প্রশিক্ষণ সেবা দিতে। বীমা সেক্টরের আলোড়ন সৃষ্টিকারি প্রশিক্ষক জনাব আলামিন মোহাম্মদের হাত ধরে ‘নেক্সট লেভেল’ প্রতিষ্ঠিত হয়।
আমরা বাংলা ভাষায় উন্নতমানের প্রশিক্ষণ, পডকাস্ট এবং আত্মউন্নয়নমূলক বাংলা বই নিয়ে কাজ করি। বীমা হচ্ছে আমাদের একটি নীশ মার্কেট যেহেতু আমাদের ফাউন্ডার দীর্ঘ বছর বীমা পেশায় কর্মরত ছিলেন। বীমা শিল্পের উন্নয়নের পাশাপাশি কোম্পানির বিক্রয় প্রশিক্ষণ এবং তরুণদের সফট স্কিলস বিষয়ে দক্ষতা তৈরিতে কাজ করে নেক্সট লেভেল।
আমাদের দলে আপনি একজন ইন্সট্রাকটর হিসেবে কাজ করতে পারেন। আমরা কলাবোরেশন এর মাধ্যমে আরও শক্তিশালী হতে পারি। আমরা কলাবোরেশনের ক্ষেত্রে উন্মুক্ত।
আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফুটনোটের যোগাযোগ লিংকটিতে ক্লিক করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য।
আমাদের মূল উদ্দেশ্য:
আমরা একটি শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে স্থাপন করেছি যা নিজের সেরা ভার্শন হবার জন্য প্রয়োজনীয় দক্ষতা সরবরাহ করে এবং সফল পেশাবান জীবনে আপনাদের আগ্রহিত লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করে। আমরা একটি কমিউনিটি তৈরি করেছি যেখানে সমস্ত শিক্ষার্থী এবং উপকারভোগীরা তাদের ক্যারিয়ার ও জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সক্ষম হতে পারে।
আমরা বিশ্বাস করি যে দক্ষতা এবং মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমেই আমরা আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা সবচেয়ে আদর্শ এবং সেরামানের শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেন সবাই আমাদের ভরসা করে।
আমাদের মাধ্যমে আপনি পেতে পারেন:
- উচ্চ মানের শিক্ষা:আমরা বাংলা ভাষায় উন্নতমানের প্রশিক্ষণ ও কোর্স আপনাদের সামনে তুলে ধরছি।
- প্রয়োজনীয় দক্ষতা অর্জন: সেলস এন্ড সফট স্কিলস বৃদ্ধি এবং মূল্যবোধ তৈরির প্রয়োজনীয় কোর্স এবং প্রশিক্ষণ এখানে পাবেন।
- কর্মসংস্থান সাফল্য:আমাদের ক্যারিয়ার কোচিং এর মাধ্যমে আপনি অর্জন করবেন কর্ম সংস্থানে সাফল্য।
আমাদের প্রতিশ্রুতি:
গুণগত মান হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। আপনি এবং আপনার প্রতিষ্ঠানের সেরা ভার্শন হবার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দিতে আমরা বদ্ধপরিকর।
আমরা আপনাদের সাথে:
জীবনের যাত্রা পথে আমরা আপনার পাশে থাকতে চাই। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি আপনাকে সেবাদানের জন্য। আপনি আমাদের সেবা নিন এবং অন্যদের আমাদের সেবা নিতে উৎসাহিত করুন।
আমাদের মিশন
- স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুণদের দক্ষতা ও মূল্যবোধ তৈরিতে কাজ করা
- বাংলা ভাষায় বিশ্বমানের প্রশিক্ষণ সবার কাছে পৌঁছে দেয়া
- তরুণদের ক্যারিয়ার বাছাই এবং উদ্যোক্তা মানসিকতা তৈরিতে কাজ করা
