Spread the love

একটি গবেষণায় ৭০% বিক্রয়কর্মী অভিযোগ করেছে তাদের প্রতিষ্ঠান ফরমাল ট্রেনিং করায় না। আবার অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান ফরমাল ট্রেনিং করায় তাদের বিক্রি ৫৭% বেশি তাদের চেয়ে যারা ফরমাল ট্রেনিং করায় না।
আমরা অনেক সেলস ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার মনে করি- মিটিং তো প্রতি মাসে করাচ্ছি, নিজেরাও ট্রেনিং করাচ্ছি তাহলে আলাদাভাবে ট্রেনিং করানো কি দরকার!
ট্রেনিং হচ্ছে একটি আর্ট। এটা শুধুমাত্র একজন ট্রেইনারের কাজ। যার যে কাজ তাকে দিয়েই সেই কাজ করানো উচিত। আমরা অনেকেই ডাক্তারি বিদ্যা জানি সেটা শুধু প্রাথমিক চিকিৎসার জন্য প্রযোজ্য কিন্তু অসুস্থ হলে ডাক্তারের কাছেই যেতে হবে। তাই আপনার টীমের জন্য একজন প্রফেশনাল ট্রেইনার খুঁজুন।
ট্রেনিং শেষে ৮৫% জিনিস ৩০ দিনের মাথায় পার্টিসিপ্যান্টরা ভুলে যায়। এরজন্য মাইক্রো লার্নিং করতে হবে। মাইক্রো লার্নিং কি বা কিভাবে প্রফেশনালভাবে প্রশিক্ষণ করাতে হয় তা একজন প্রফেশনাল ট্রেইনার জানেন।
আমি আলামিন মোহাম্মদ ১০ বছর ধরে বীমা বিষয়ের উপর প্রশিক্ষণ করাচ্ছি এছাড়াও ৭ বছর চাকরি করেছি স্বনামধন্য বিদেশি এবং দেশি দুইটি বীমা প্রতিষ্ঠানে। বীমা বিষয়ের উপর বই লিখেছি এছাড়াও বীমা বিষয়ের উপর নিয়েছি বিদেশি ডিপ্লোমা ডিগ্রি ও উচ্চতর প্রশিক্ষণ।
আপনার টীমের প্রফেশনাল ট্রেনিং এর জন্য আমাকে আমন্ত্রন জানাতে ইনবক্সে যোগাযোগ করুন।
ডিসিপ্লিনভাবে কাজ করুন তাহলে বীমাশিল্প ঘোষিত বীমা নীতিমালা অনুযায়ী দেশের জিডিপিতে ৪% অবদান রাখবে যা বর্তমানে ১% এর চেয়েও কম রাখছে এর বড় কারণ আমরা নিজেদের বদলাইনি। টীমকে ট্রেনিং না করিয়ে শুধু মোটিভেশন দিয়ে মাঠে ছেড়ে দিয়েছি।
বীমাকর্মীদের জন্য আমি ২-৩ ঘন্টা ব্যাপ্তির ১২ টি ট্রেনিং এর সুপারিশ করছি। এই ১২ টি ট্রেনিং করলে একজন বীমাকর্মী বীমাশিল্পী হয়ে উঠবে। ১ দিনে ২ টি সেশন আয়োজন করে আগামী ৬ মাস যদি নিয়মিত ফলোআপ রাখা হয় আপনার বিক্রি অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ কারণ পারসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি যেকোন কাজে সফলতা নিয়ে আসে।
🟥 এই ১২ টি টপিক হচ্ছে-
🫴 ইন্স্যুরেন্স মাইন্ডসেট
🫴 বীমা পেশায় কেন ক্যারিয়ার গড়বেন?
🫴 জীবন বীমা কি এবং কেন?
🫴 ইন্স্যুরেন্স প্রসপেক্টিং
🫴 কিভাবে বীমার দাওয়াত দিবেন?
🫴 কিভাবে বীমা পলিসি ক্লোজ করবেন?
🫴 সেলস কমিউনিকেশন
🫴 বীমা আপত্তি মোকাবেলা
🫴 কিভাবে ইন্স্যুরেন্স পারসিস্টেন্সি বাড়াবেন?
🫴 গ্রাহক সেবা এবং বীমা অবলিখন
🫴 কিভাবে ইন্স্যুরেন্স এজেন্ট নিয়োগ করবেন?
🫴 কিভাবে এজেন্টদের মোটিভেট করবেন?
প্রফেশনাল ট্রেনিং এর কথা আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান কারণ আপনারা দাবি না তুললে এই প্রশিক্ষণ আয়োজিত হবে না।
ধন্যবাদ