Life Insurance Objection Handling

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

বীমা আপত্তি মোকাবেলা হচ্ছে ক্রিকেট খেলার মতো। ক্রিকেট খেলায় একজন বল করে এবং অন্যজন ব্যাট করে। যিনি বল করেন তিনি হচ্ছেন কাস্টমার এবং যিনি ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন তিনি হচ্ছেন বীমাকর্মী। কাস্টমারের বিভিন্ন রকমের বল বা আপত্তি কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে
বীমা আপত্তি মোকাবেলা কোর্সটি
কিভাবে গ্রাহকের বিভিন্ন বল ব্যাটিং করবেন এই বিষয়ে ব্যাটিং কোচ হিসেবে আছি আলামিন মোহাম্মদ। আমার কাছ থেকে বীমা আপত্তি মোকাবেলার ব্যাটিং শিখতে আজই কোর্সটিতে এনরোল করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে..

What Will You Learn?

  • বীমা আপত্তি মোকাবেলার কৌশল
  • না এর মূল্য
  • আপত্তি মোকাবেলার সম্ভাব্য উত্তর
  • সেলস টক

Course Content

ইন্সট্রাক্টর প্রোফাইল
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

আপত্তি কি?
আপত্তি হচ্ছে একটি বাধা যা বীমা পলিসি বিক্রিকে হুমকিতে ফেলে। যদি আপত্তি মোকাবেলা সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে একটি বিক্রি সুন্দরভাবে সমাপ্ত হয়।

আপত্তির ধরন কি কি?
আপনি কিভাবে বুঝবেন গ্রাহক আপত্তি করছে? আপত্তির ধরনগুলো জানলে আপত্তি মোকাবেলা সহজ হবে।

মূল আপত্তি
মূল আপত্তির কারণগুলো জানলে তা মোকাবেলা করা সহজ হবে

আপত্তি মোকাবেলা
আপত্তি কিভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে কিছু কৌশল চলুন জেনে আসি

আপত্তি মোকাবেলার FFF কৌশল
Feel, Felt, Found এই টেকনিক অনুসরন করে গ্রাহকের আপত্তি সহজেই মোকাবেলা করা যায়

বীমাতে টাকা রাখলে ইচ্ছেমতো তোলা যাবে না। উত্তর দিবো কিভাবে?

ধনীদের কাছে কিভাবে বীমার দাওয়াত দিবেন?
যাদের তিন পুরুষ বসে খেলেও টাকা শেষ হবে না তাদের কাছে বীমার দাওয়াত কিভাবে দিবেন?

আপত্তি মোকাবেলার সম্ভাব্য উত্তর

সেলস টক
প্রতিটা মানুষের বীমা দরকার। আমাদের উচিত হচ্ছে বীমার চাহিদাকে জাগ্রত করা

না এর মূল্য কত?
আমরা না শুনে নিরুৎসাহিত হই কিন্তু না এর মূল্য আছে

শেষ কথা
আমরা এই কোর্স থেকে যা যা শিখলাম- * আপত্তি কি? * আপত্তির ধরন? * মূল আপত্তি * আপত্তি পরিচালনার কৌশল * সেলস টক * না এর মূল্য

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet