আপনি কি সেই বীমা জয়িতা?
বীমা পেশা নারীদের জন্য একটি সম্মানিত পেশা। বীমা পেশায় নারীদের অংশগ্রহণ আরও বেশি নিশ্চিত করার জন্য নেক্সট লেভেল শুরু করতে যাচ্ছে ১০০ জন সংগ্রামী নারীদের জীবনকথা নিয়ে টক শো ‘বীমা জয়িতা’ এই সংগ্রামী নারীদের সাফল্যের গল্প জেনে অন্যান্য নারীরা উৎসাহিত হবে বীমা পেশাকে বেছে নিতে।
এছাড়াও নেক্সট লেভেল এই ১০০ জন নারী বীমা পেশাজীবীদের ক্যারিয়ার কোচিং এর মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য একজন কোচ হিসেবে কাজ করবে।
এই ১০০ জন নারী বীমা জয়িতা বাছাই করার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি-
- কমপক্ষে তিন বছর বীমা পেশায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- ক্লেইম দেবার অভিজ্ঞতা থাকতে হবে
- দেশের ভেতরে অথবা বাইরে কোন ট্যুর/কনটেস্ট বিজয়ী হতে হবে
- পলিসি পারসিস্টেন্সি কমপক্ষে ৫০% এর উপরে থাকতে হবে
- বীমা পেশায় কাজের মাধ্যমে নিজের ইতিবাচক পরিবর্তনের গল্প থাকতে হবে
বীমা জয়িতাতে অংশগ্রহণ করলে আপনার কি সুবিধা?
- আপনার পারসোনাল ব্র্যান্ডিং করার সুযোগ পাবেন
- নিজের গল্প ভিডিও আকারে সবার সামনে তুলে ধরতে পারবেন
- আপনার টীমে আরও নারীদের নিয়োগ করতে পারবেন
- আপনার বিক্রি বাড়াতে পারবেন
- নেক্সট লেভেল এর প্রশিক্ষণে আকর্ষণীয় ডিস্কাউন্টে অংশ নিতে পারবেন
- আলামিন মোহাম্মদ এর কাছ থেকে ওয়ান টু ওয়ান সেলস কোচিং এর সুযোগ পাবেন
- নেক্সট লেভেল এর নিউজলেটারে ফিচারড হবার সুযোগ
- পাবেন আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার
আপনার পরিচিত কেউ থাকলে তাকে রেফার করুন অথবা আপনি যদি হোন সেই বীমা জয়িতা তাহলে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে শীঘ্রই কথা বলবে।
