5.00
(4 Ratings)

কিভাবে বীমা পলিসি ক্লোজ করবেন?

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

ক্রিকেটে Nervous Nineties নামে একটা কথা প্রচলিত আছে। এর ফলে একজন ব্যাটসম্যান ৯০ রান করার পর নার্ভাস অনুভব করে ১০০ রান করার আগেই আউট হয়ে যায়। যারা এই নার্ভাস কে নিয়ন্ত্রণ করতে পারেন তারাই সেঞ্চুরি করতে পারেন।
বীমা বিক্রয়ের ক্ষেত্রেও একজন বীমাকর্মী ঐরকম নার্ভাস নাইনটিজ এর সম্মুখীন হোন সেলস ক্লোজিং এর ক্ষেত্রে৷ সেলস ক্লোজিং তাই খুবই গুরুত্বপূর্ণ। এই সেলস ক্লোজিং মুহুর্ত কিভাবে অতিক্রম করবেন…?
কিভাবে গ্রাহককে প্রভাবিত করবেন..?
ব্যালেন্স শীট ক্লোজ, অল্টারনেটিভ ক্লোজ, মেডিক্যাল ক্লোজ এই তিনটি ক্লোজিং টেকনিক কিভাবে ব্যবহার করবেন..?
ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে ‘কিভাবে বীমা পলিসি ক্লোজ করবেন? কোর্সটি

তাহলে চলুন- কিভাবে বীমা পলিসি ক্লোজ করবেন এর কোর্স জার্নি শুরু করা যাক

Show More

What Will You Learn?

  • কনসালটেটিভ সেলিং
  • অল্টারনেটিভ ক্লোজ
  • ব্যালেন্স শীট ক্লোজ
  • মেডিক্যাল ক্লোজ
  • মানুষকে প্রভাবিত করার উপায়

Course Content

ইন্সট্রাক্টর প্রোফাইল
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

বি এন্ড ডব্লিউ ক্লোজিং মেথড
গ্রাহককে জিজ্ঞেস করুন বীমা পলিসি গ্রহণ করলে সবচেয়ে ভালো কি হতে পারে এবং গ্রাহককে জিজ্ঞেস করুন- বীমা পলিসি গ্রহণ না করলে সবচেয়ে খারাপ কি হতে পারে। এই দুইটি প্রশ্ন নিয়ে গ্রাহক সচেতন হলে তিনি দ্রুত পলিসি গ্রহণ করবে।

স্মার্ট ওয়ার্ক করুন
পলিসি হোক বা নাহোক মাঠে থাকুন

সেল মি দিজ পেন
আমরা পণ্য কিনি না সমাধান কিনি

মাইকেল জর্ডানের গল্প

কনসালটেটিভ সেলিং টেকনিক
আমাদের পেশার সাথে ডাক্তারি পেশার অনেক মিল আছে। এই পেশায় ভালো করতে হলে একজন ডাক্তার যেভাবে চলে সেভাবে চলুন।

মৌখিক সংকেত

ব্যালেন্স শীট ক্লোজ
একটি টি ছক এঁকে গ্রাহককে প্রোডাক্ট প্রেজেন্টেশন দিন

অল্টারনেটিভ ক্লোজ
গ্রাহককে অপশন দিয়ে কথা বলুন।

নাও এন্ড নেভার টেকনিক

অন্যকে প্রভাবিত করার উপায়
অন্যকে প্রভাবিত করার ৬টি উপায়

মেডিক্যাল ক্লোজ

শেষ কথা

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet