4.33
(3 Ratings)

How to Recruit Insurance Agents?

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

বীমাতে কাজ করার জন্য নাকি লোক পাওয়া যায় না কারণ বেতনবিহীন কমিশন ভিত্তিক কাজ কেউ করতে চায় না। এই কথা যারা বলে তাদের জানায় সীমাবদ্ধতা আছে কারণ মালিকের কখনো বেতন হয় না। এটা একটি পুজিবিহীন #ব্যবসা এবং এই ব্যবসায়ে কাজ করে দ্বিতীয় বছর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ইনকাম করতে পারবেন।
অবিশ্বাস্য লাগছেতো! আমি আপনাদের সামনে ২১ টি কারণ তুলে ধরবো যা একজন ব্যক্তির সামনে উপস্থাপন করে সহজেই বীমা পেশার একজন এজেন্ট বানাতে পারবেন।
আপনি যদি একজন ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার হোন অথবা আপনার যদি একটি সেলস টীম থাকে তাহলে এই প্রশিক্ষণ আপনার জন্য।

  • এই প্রশিক্ষণে আমরা শিখবো কিভাবে রিক্রুটমেন্ট সেমিনার আয়োজন করতে হয়?
  • রিক্রুটমেন্ট এর জাদুকরি প্রশ্ন
  • রিক্রুটমেন্ট এর উৎসসমূহ
  • রিক্রুটমেন্ট সেমিনারের আলোচ্যসূচী

তাহলে চলুন- কিভাবে ইন্স্যুরেন্স এজেন্ট রিক্রুট করবেন? এর কোর্স জার্নি শুরু করা যাক

Show More

What Will You Learn?

  • রিক্রুটমেন্ট সেমিনার কিভাবে আয়োজন করবেন?
  • রিক্রুটমেন্ট এর উৎস
  • আদর্শ ফিনান্সিয়াল এসোসিয়েট বাছাই এর বিবেচ্য বিষয়
  • রেফারেল মার্কেট থেকে রিক্রুট
  • বীমা পেশায় কাজ করার ২১টি কারণ

Course Content

ইন্সট্রাক্টর প্রোফাইল
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

আলোচ্যসূচী

রিক্রুটমেন্ট ফানেল
ফানেলের শুরুতে প্রসপেক্ট> রিক্রুটমেন্ট সেমিনার > প্রজেক্ট হান্ড্রেড > বিএম/ইনচার্জের সাথে ইন্টারভিউ > রিক্রুটমেন্ট

রিক্রুটমেন্ট সেমিনার
প্রত্যেক কোয়ার্টারে আপনার অফিসে রিক্রুটমেন্ট সেমিনার আয়োজন করুন

রিক্রুটমেন্ট উৎস
রিক্রুটমেন্ট এর উৎস ২টি ন্যাচারাল মার্কেট রেফারেল মার্কেট

আদর্শ ফিনান্সিয়াল এসোসিয়েট

রেফারেল মার্কেট থেকে রিক্রুট

রিক্রুটমেন্ট এর উৎসাহ ও জাদুকরি প্রশ্ন

কর্ম খালি আছে

বীমা পেশায় কাজ করার ২১টি কারণ

সারাংশ

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet