About Course
বীমা শিল্পের বড় একটি অসুবিধা হলো পারসিস্টেন্সি না থাকা। গ্রাহক বীমা পলিসি নেয় কিন্তু অধিকাংশ গ্রাহক মেয়াদ পর্যন্ত এই পলিসি চালায় না ফলে পারসিস্টেন্সি কমে যায়।
পারসিস্টেন্সি কমার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো- গ্রাহকের প্রয়োজন যাচাই না করেই তাকে বীমা পলিসি দেয়া। একটি কোম্পানির বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে কিন্তু কাকে কোন প্রোডাক্ট দিতে হবে এটা যেমন অনেক বীমাকর্মী জানে না তার উপর প্রত্যেক প্রোডাক্ট সম্পর্কেও বীমাকর্মী জানে না। আপনার পণ্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ।
শুধুমাত্র মোটিভেশনাল ট্রেনিং দিয়ে বিক্রি হয়তো বাড়বে কিন্তু পারসিস্টেন্সি থাকবে না। আর পারসিস্টেন্সি কমিয়ে আপনি শুধু নিজের ক্ষতি করছেন না- গ্রাহক, কোম্পানি এবং দেশের ক্ষতি করছেন। পারসিস্টেন্সি তাই এতটাই গুরুত্বপূর্ণ।
এরজন্য পারসিস্টেন্সিকে একজন বীমাকর্মীর চরিত্রের সাথে তুলনা করা হয়। যার পারসিস্টেন্সি নাই তার চরিত্র নাই।
একজন বীমা কর্মী কিভাবে তার পলিসির পারসিস্টেন্সি ধরে রাখবেন? পারসিস্টেন্সি কেন গুরুত্বপূর্ণ? পারসিস্টেন্সি ধরে না রাখলে কিভাবে গ্রাহক, কোম্পানি, দেশের এবং নিজের ক্ষতি হয় তা নিয়ে সাজানো হয়েছে How to Increase Insurance Persistency? কোর্সটি।
তাহলে চলুন- কিভাবে পারসিস্টেন্সি ধরে রাখবেন এর কোর্স জার্নি শুরু করা যাক
Course Content
ইন্সট্রাক্টর প্রোফাইল
-
01:30
