4.50
(4 Ratings)

How to Motivate Your Sales Team?

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনি সেলস পারসন রিক্রুট করার চেয়ে সেলস পারসন ধরে রাখা কঠিন। একজন সেলস টীমের লিডার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সেলস টীমকে মোটিভেট করা। এই মোটিভেশন এর জন্য আপনার সেলস টীমকে বুঝতে হবে। একটি সেলস টীমে চার ধরনের লোক থাকে। এই চারধরনের লোককে চারটি ভিন্ন ধরনভাবে মোটিভেট করতে হয় কিন্তু আমরা অধিকাংশ টীম লিডার এই বিষয়ে সচেতন না থেকে সবাইকে এক স্টাইলে মোটিভেট করতে যাই।
👉 কিভাবে সেলস টীমকে মোটিভেট করবেন?
👉 কিভাবে সেলস টীমের গোল সেট করবেন?
👉 কিভাবে সেলস টীমকে ফিডব্যাক দিবেন?
👉 কিভাবে সেলস টীমের প্রশংসা করবেন?
উপরের এই চারটি প্রশ্নের আলোকে ডিজাইন করা হয়েছে একটি অনলাইন কোর্স- How to Motivate Your Sales Team? আপনার যদি একটি সেলস টীম থাকে তাহলে এই কোর্স আপনার জন্য।

তাহলে চলুন- কিভাবে সেলস টীমকে মোটিভেট করবেন এর কোর্স জার্নি শুরু করা যাক

Show More

What Will You Learn?

  • মোটিভেশন এর সংজ্ঞা
  • কিভাবে ফিডব্যাক দিতে হয়
  • মোটিভেশন এর ১৩টি কৌশল
  • টীমে চার ক্যাটাগরি লোক চেনার উপায়
  • কিভাবে প্রশংসা করতে হয়

Course Content

ইন্সট্রাক্টর প্রোফাইল
আসসালামু আলাইকুম। আমি আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার, ফাউন্ডার এন্ড সিইও- নেক্সট লেভেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে ২০১৪ সালে মেটলাইফে খুলনা বিভাগের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। মেটলাইফে দীর্ঘ ৫.৫ বছর ছিলাম। এরপর গার্ডিয়ান লাইফে সারা বাংলাদেশের ট্রেনিং এর দায়িত্ব নিয়ে জয়েন করি। গার্ডিয়ান লাইফে দেড় বছর ছিলাম। দীর্ঘ সাত বছর চাকরি করার পর আমি চাকরি ছেড়ে মুক্তপেশাজীবী হিসেবে ট্রেনিং করাচ্ছি। বিবিএ এবং এমবিএ এর পাশাপাশি আমি চারটি পোস্ট গ্র‍্যাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি PGDHRM, PGDSSD, ALMI, এবং PGDIFP করেছি। আমার ১০ বছরের ট্রেনিং ক্যারিয়ারে আমি ৬০০ এর অধিক ট্রেনিং এর মাধ্যমে ৬০,০০০ মানুষের কাছে পৌছাতে পেরেছি। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গত ১০ বছরে ৪৩ টি জেলায় এখন পর্যন্ত ট্রেনিং করিয়েছি। ট্রেনিং এর বাইরে আমি লেখালেখি করি। আমার এখন পর্যন্ত ৮ টি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি গান লিখি। এই পর্যন্ত ১০ টি গান লিখেছি। ইউটিউবে Gaangolpo গানগল্প নামে আমার একটি চ্যানেল আছে সেখানে আমার লেখা গানগুলো শুনতে পারবেন। এছাড়াও Alamin Mohammad নামে আমার একটি চ্যানেল আছে যেখানে ট্রেনিং সম্পর্কিত অনেক ভিডিও পাবেন। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে তবে বেড়ে উঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বর। ট্রেনিং আমার পেশা এবং ধ্যান জ্ঞান। আশাকরছি সামনে আরও অনেক ট্রেনিং এ আপনাদের সাথে দেখা হবে।

মোটিভেশনাল ফ্যাক্টর
আমাদের মোটিভেট করে কোন বিষয় এই নিয়ে অনেক গবেষণা হয়েছে। চলুন কিছু গবেষণা দেখে আসি

মোটিভেশন মানে কি?

মূলা ঝুলানো

ডেসি এন্ড রায়ান’স থিওরি

ডিটারমিনেশন থিওরি

অটোনমি

কম্পিটেন্সি এন্ড মাস্টারি

কানেকশন এন্ড রিলেটেডনেস

পারপাস

মোটিভেট করার ১৩ কৌশল

টীমে চার ক্যাটাগরির মেম্বার

প্যাশনের কাজ করুন

ভাতের উপর চাপ কমান

বার্গার ফিডব্যাক মেথড

১২ সেকেন্ড ফিডব্যাক

সেলস প্ল্যানার

শেষ কথা

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet