ম্যানেজমেন্ট কন্সাল্টিং ফার্ম টেবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্যাট্রিক লিঞ্চিওনি ২০০২ সালে তার ২৩ বছরের অভিজ্ঞতা ব্যবহার করে একটি বই লিখলেন। নাম: THE FIVE DYSFUNCTIONS OF A TEAM: A LEADERSHIP FABLE.
বইটিতে গল্পের ছলে যে কোন কোম্পানির টিমওয়ার্কের বিচ্যুতির পাঁচটি কারণ ব্যাখ্যা করা হয়েছে!
যারা বিভিন্ন কোম্পানির CEO, ম্যানেজমেন্ট অথবা সেলস্ টিম লিডার, সবাই আসুন, একটু চোখ বুলাই।
১. প্রথম বিচ্যুতি হলো টিম মেম্বারদের মধ্যে বিশ্বাসের অভাব: এটা শুরু হয় টিম মেম্বারদের সঙ্গে মন খুলে মিশতে না পারার কারণে, নিজেকে নিজের খোলসের মধ্যে গুটিয়ে নেয়ার কারণে। টিম মেম্বাররা যদি নিজেদের খোলস ভেঙে নিজেদের ভুলভ্রান্তি স্বীকার না করে, নিজেদের দূর্বলতাগুলো প্রকাশ না করে, ইতস্তত বোধ করে, তাহলে তাদের মধ্যে কখনোই বিশ্বাসের ভিত তৈরি হয় না।
২. বিশ্বাসের অভাবের কারণে দ্বিতীয় বিচ্যুতি দেখা দেয়, দ্বন্দ্বের ভয়: টিমের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে কেউ নিজের মতামত শেয়ার করতে চায় না, মতের অমিল হলে মুখ ফুটে কেউ কিছু বলে না। মিটিংয়ের সময় সবাই শান্তির মেকি একটা ভাব বজায় রাখে।
৩. দ্বন্দ্বের ভয় থেকে তৃতীয় বিচ্যুতি তৈরি হয়, কমিটমেন্টের অভাব: তর্ক-বিতর্কের সময় মন খুলে মতামত না দিলে, নিজেকে আলোচনা থেকে বিচ্ছিন্ন রাখলে কাজের প্রতি আগ্রহ তৈরি হয় না। ফলে কাজে কমিন্টমেন্টের অভাব দেখা দেয়।
৪. মিটিংয়ে নেয়া সিদ্ধান্তে সত্যিকার সম্মতি ও কমিটমেন্ট না থাকায় টিম মেম্বারদের মধ্যে দেখা দেয় চতুর্থ বিচ্যুতি! তা হলো: জবাবদিহিতার অভাব।
৫. একে অপরকে জবাবদিহি করাতে ব্যর্থ হলে লক্ষ্যবিহীন একটা পরিবেশ তৈরি হয়, যেখানে পাঁচ নম্বর বিচ্যুতি জন্ম নেয়। এমন পরিবেশে টিম মেম্বাররা নিজের স্বার্থকে বড় করে দেখে। নিজের স্বার্থ তখন কোম্পানির সফলতার চেয়েও বড় হয়ে দেখা দেয়!
♦ পুরো বিষয়টা একটা মালার মতো। একটা গিঁট খুলে গেলে বা কমজোর হলে পুরো মালা অকেজো হয়ে যায়
