আমাকে ইনবক্স করে অনেকে বলে ভাই মন খারাপ,জীবনে সুখ নাই, জীবন পানসে হয়ে যাচ্ছে। যারা অহেতুক কারণে মন খারাপ করে থাকেন, জীবনের সুখ খুঁজে পান না, জীবনের স্বাদ বাড়াতে পারেন না তাদের উদ্দেশে রোমান সফল সম্রাট মারকাস ওরেলিস এক দামী কথা বলেছেন-
" আপনার জীবনের সুখ নির্ভর করে আপনার চিন্তার ধরনের উপর''
এখন প্রশ্ন উঠবে আমার চিন্তার ধরন কেমন হবে? কিভাবে আমাকে চিন্তা করা উচিত? যাদের মনে এই প্রশ্ন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই লেখা। মারকাস ওরেলিস তাঁর ‘মেডিটেশন’ বইতে সাতটি পরামর্শ তুলে ধরেছেন। এই সাতটি পরামর্শ অনুসরণ করুন আপনার জীবন সুখের হয়ে উঠবে। একটু সময় নিয়ে হলেও সম্পূর্ণ লেখাটি পড়ুন জীবন বদলেও যেতে পারে!
এক অপ্রয়োজনীয় বিষয়ের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন বিশেষ করে যা অন্যদের সাথে সম্পর্কিত। আপনার চিন্তা আপনি করবেন। অন্য কে কি করলো তা নিয়ে মাথা না ঘামিয়ে আপনি কি করলেন বা করছেন তা ভাবুন। আপনার মন আপনার কাজেই মনোনিবেশ করুন। একটি কেন্দ্রীভূত মনের অধিকারী হোন।
দুই নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। এটা আপনার নিজের জন্য অপমানের। আমরা সবাই আলাদা সত্তা এবং আমরা সবাই স্বাধীন আমাদের চিন্তা চেতনা, জীবন যাপন এবং আমাদের লক্ষ্যে।
তিন সব কাজে আর্থিক কি সুবিধা পেলেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। টাকা এবং সম্পদের জন্য অতিরিক্ত চিন্তা সকল চাপের কারণ।
চার ক্ষমা করে দেয়ার এবং অনেক বিষয় পাশ কাটিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। যদি আপনি আপনার মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে শত্রুতা পুষে রাখেন, আপনি আপনার নিজেকেই হত্যা করলেন। চাপ হচ্ছে একটি ধীরগতির বিষ যার শেকড় আপনার মস্তিষ্কের অনেক গভীরে প্রবেশ করবে এবং এটি আপনাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে ফেলবে।
পাঁচ ইতিবাচক চিন্তার উপর ভালো বই পড়ুন অথবা ভালো উক্তি পড়ুন। চেষ্টা করুন এই বই বা উক্তির বার্তা নিজের মনে আয়ত্ত করতে। এটা আপনার মনের নেতিবাচকতার জীবানু ধ্বংস করে দিবে। ইতিবাচক কথা শুধু জানলেই হবে না তা বলার অভ্যাস গড়ুন।
ছয় কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলুন। শুধু অভিযোগ, সমালোচনা, দোষারোপ এগুলো বন্ধ করুন। যখন কোন বিষয়ের খারাপ চিন্তা মাথায় আসবে তখন ঐ বিষয়ের ভালো দিক দেখে খারাপ চিন্তাকে ভালো চিন্তায় রূপান্তর করুন।

সুখী হবার ৭টি উপায়!
মারকাস ওরেলিস বলেছেন- ‘আমাদের সুখ নির্ভর করে আমাদের চিন্তার ধরনের উপর
সাত আপনার কি ‘অভাব’ এটা চিন্তা না করে চিন্তা করুন আপনার কি ‘প্রয়োজন।’ আমাদের অভাব অনেক কিন্তু প্রয়োজন সীমিত। এটা আপনার মনকে কেন্দ্রীভূত হতে সহায়তা করবে। সাদামাটা জীবন যাপন করুন এটা অপ্রয়োজনীয় আর্থ-সামাজিক বিষয় কমিয়ে দিবে।
জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে একজন লাইফ কোচ এর পরামর্শ নিন। লাইফ কোচিং বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমার ফেইসবুক প্রোফাইল ও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ
লেখকঃ আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার
